ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 27 March 2019, 21:28

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর দাদা হারুনার রশিদ।
বুধবার দুপুরে উপজেলার নাভারন-গোড়পাড়া সড়কে কেরালখালি হাজরাতলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু কামরুজ্জামান (৫) শার্শা উপজেলার চান্দুড়য়িার ঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খাইরুল আলম বলেন, বালু বোঝাই ট্রাকটি নাভারন থেকে গোড়পাড়া যাচ্ছিল। পথিমধ্যে কেরালখালি হাজরাতলা মোড়ে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এ সময় শিশুটি তার দাদা হারুনার রশিদের সঙ্গে ছিলেন। হারুনও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *