সদর উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থীদের সাথে নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সৌজন্য সাক্ষাত
ডেস্ক রিপোর্ট: সদ্য সমাপ্ত সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিজয়ী প্রার্থী আসাদুজ্জামান বাবু।
সোমবার রাতে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণকারী এস এম শওকত হোসেনের বাড়িতে যান। পরে মটরসাইকেল প্রতীক নিয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী গোলাম মোরশেদের বাড়িতে যান চেয়ারম্যান বাবু। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, নব-নির্বাচিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, যুবলীগ নেতা উজ্জল, জাহাঙ্গীর আলম মেনন প্রমুখ। এ সময় আসাদুজ্জামান বাবু দুইপ্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, জয়-পরাজয় বড় কথা নয়। একসাথে ছিলাম, একসাথে থাকবো। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আবারো একসাথে শেখ হাসিনার নেতৃত্বে সাতক্ষীরার উন্নয়নে কাজ করবো। আর এ উন্নয়নের অগ্রযাত্রায় কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য তাদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply