ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোকেয়া মনসুর মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

admin
March 27, 2019 9:27 pm
Link Copied!

কালিগঞ্জ: কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে র‌্যালি, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় একটি র‌্যালি শহীদ সোহরাওয়ার্দী পার্কের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে কলেজের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
সকাল ৮টায় কলেজ ক্যাম্পাসে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রীতিভোজ ও বিকেলে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দেবব্রত কুমার মিস্ত্রীর সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রধান বিএম আবেনুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।