আশাশুনিতে জাতীয় যক্ষ্মা দিবসে র্যালি ও আলোচনা
আশাশুনি প্রতিনিধি: যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আশাশুনিতে জাতীয় যক্ষ্মা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে ও ব্র্যাক’র সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যানার্জী।
ব্র্যাক’র যক্ষ্মা প্রকল্পের আশাশুনি উপজেলা ম্যানেজার কামরুজ্জামানের উপস্থাপনায় ‘এখনই সময় অঙ্গীঁকার করার যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. খায়রুল আনাম সৌদ, ডেন্টিস্ট মানিক চন্দ্র মন্ডল, প্রোগ্রাম অফিসার বিকাশ চন্দ্র সরকার, টিএলসিএ আজহারুল ইসলাম প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply