ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পথ নিয়ে বিবাদে সংঘর্ষের শংকা

admin ঢাকা
আপডেট: 27 March 2019, 21:26

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সীমানা ও চলাচলের পথ নিয়ে বিবাদে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের শংকা দেখা গিয়েছে। দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমির ঘেরা-বেড়া কেটে পথ বের করার পায়তারার অভিযোগ একটি পক্ষের বিরুদ্ধে।
উপজেলার নৈকাটি গ্রামের মৃত আকিমুদ্দীন সরদারের ছেলে মাওলা বক্স জানান, তিনি ২০০৬ সালে জনৈক কাশেম চেয়ারম্যানের নিকট থেকে ২৪৭৮, ২৫২৪ নং দলিলসহ বিভিন্ন দলিলে তিন বিঘা জমি কিনে পাকা পিলার দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন। পাশের বাড়ির মৃত নুর হোসেন সরদারের ছেলে আব্দুল ছালাম নিজের জমির পশ্চিম দিকে ওয়াপদা রাস্তায় এবং দক্ষিণ দিকে তার প্রতিবেশী ফারুক হোসেনের বাড়ির উপর দিয়ে ইটের সোলিং রাস্তায় যাতায়াত করতো। কিন্তু ফারুকের সাথে ছালামের সম্পর্কের অবনতি ঘটলে ছালাম সে পথে বা তার ওয়াপদা রাস্তায় না উঠে গায়ের জোরে আমার সীমানার ঘেরা-বেড়া কেটে পথ বের করতে বিভিন্ন পায়তারা করছে এবং আমার জমির ভেতর জমি পাবে বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার অহেতুক গোলযোগ করার কারণে আমি স্থানীয় মেম্বর মতিয়ার রহমানকে দিয়ে জমির মাপ জরিপ শেষে সে জমি পাবে না বলে জনসমক্ষে প্রতীয়মান হয়। তারপরেও সে জমি জোর করে দখলে নিয়ে পথ বের করবে বলে নানা হুমকি দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মেম্বর মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুস ছালাম মাওলা বক্সের সম্পত্তির ভেতর জমি পাবে না। সে চলাচলের পথ নিয়ে অহেতুক বিবাদ তৈরী করছে।
এ ব্যাপারে আব্দুস ছালাম বলেন, জমির সঠিক মাপ-জরিপ করলে আমি তার ভেতর জমি পাব। সে আমার প্রাপ্য জমি না দিয়ে তালবাহানা করছে।
বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দুটি ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *