স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলিকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জি.এম আব্দুর রবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ ও খালেদা আইয়ুব ডলি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়ন সৈনিকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আনোয়ার হোসেন, সম্পাদক মাসুম বিল্লাহ তথ্য ও গবেষণা সম্পাদক তাপস কুমার মন্ডল, কৈখালি ইউনিয়নের সভাপতি কাশেম গাজি, সম্পাদক মো. খোকন, রমজাননগর ইউনিয়নের সভাপতি ইউনুচ আলি, সম্পাদক আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সভাপতি মকিন্দ কুমার পাইক, সম্পাদক ওয়াজেদ আলী গাজি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল।
