ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোর্টের সামনে সড়কে হেলে পড়েছে বিশাল জাম গাছ, ঝুঁকিতে যানবাহন-পথচারী

admin
March 27, 2019 10:44 pm
Link Copied!

আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা শহরের জজকোর্টের সামনের প্রধান সড়কে বিশাল আকারের একটি জাম গাছ হেলে পড়েছে। এতে যানবাহন-পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছেন। যে কোন মুহূর্তে গাছটি রাস্তার উপরেই ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের জজকোর্টের সামনে বিশাল আকারের একটি পুরাতন জাম গাছের মাঝ বরাবর চিরে গিয়ে উপড়ে পড়ার উপক্রম হয়েছে। রাস্তার বিপরীতে একটি ভবনের তিনতলায় গাছের ডাল বেঁধে গিয়ে আটকে আছে। বর্তমানে অবস্থা এমন যে, যে কোন সময় সামান্য ধাক্কায় গাছের ডালসহ ভেঙে রাস্তায় পড়বে। এতে ব্যস্ততম এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। আতংকা দেখা দিয়েছে পথচারীদের মধ্যে।


এ ব্যাপারে জজকোর্টের সামনে সুপার ইলেকট্রনিকসের ব্যবস্থাপক রুবেল জানান, বেশ কয়েকদিন আগে ট্রাকের উপরের অংশের ধাক্কায় গাছের মাঝ বরাবর চির ধরে। এর পরে আস্তে আস্তে গাছটি নুয়ে পড়তে থাকে। বর্তমানে রাস্তার পাশের ভবনের উপর আটকে আছে। আর রাস্তা দিয়ে যেসব ট্রাক বা বাস যাচ্ছে তাতে প্রায়ই বেঁধে যাচ্ছে। আর এতে আমরা সকলেই উদ্বিগ্ন। না জানি কখন গাছটি ভেঙে পড়ে।
তিনি আরও বলেন, রাস্তার পাশের প্রায় ২০টি দোকানের মালিক-কর্মচারীরাও এ ব্যাপারে উদ্বিগ্ন।
পথচারী আমির আলী বলেন, গাছটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে জায়গা দিতে গিয়ে অনেক সময় সড়কের ধার ঘেঁষে যেতে হচ্ছে আমাদের। আবার তখন বাস বা ট্রাকের ধাক্কা লেগে গাছটি ভেঙে পড়ার আশংকাও থাকে। খুবই বিপদে আছি আমরা। আশা করি দ্রুতই গাছটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম জানান, গাছটি কোন দপ্তরের আওতায় এটা সম্পর্কে আমরা নিশ্চিত নই। তবে, একটি কমিটি গঠন করে দিয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।