ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাতে পুলিশ সুপারের বাসভবনে সরকারি শিশু পরিবারের শতাধিক এতিম ও দুস্থ শিশুকে নিয়ে নৈশ ভোজের আয়োজন করে জেলা পুলিশ। অনুষ্ঠানে শহিদদের রুহের মাগফিরাত ও দেশবাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার পত্নী ও পুনাক সভানেত্রী আকিদা রহমান নীলা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার, সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
