শ্যামনগরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় কাশিমাড়ি চ্যাম্পিয়ন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় কাশিমাড়ি কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রমজাননগর কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাশিমাড়ি কাবাডি দল।
পরে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেনর সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এস আই রাজ কিশোর পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে ওসি তদন্ত আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, উপদেষ্টা আফজালুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ আল মামুন, আব্দুর রহিম, সমাজ সেবক শেখ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply