দেবহাটায় আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় কুলিয়া চ্যাম্পিয়ন
দেবহাটা (সদর) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় দেবহাটা উপজেলা পর্যায়ে কুলিয়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটা থানার আয়োজনে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে অংশ নেয় কুলিয়া ইউনিয়ন পরিষদ ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ।
এতে পারুলিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে কুলিয়া ইউনিয়ন পরিষদ উপজেলা চ্যম্পিয়ান হওয়ার গৌরক অর্জন করে।
পরে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, নির্বাহী সদস্য এমএ মামুন, কুলিয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ।

Leave a Reply