তালা প্রতিনিধি: তালায় গণহত্যা দিবস উপলক্ষ্যে জালালপুর স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীণ, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল, ইউপি চেয়ারম্যার এম মফিদুল হক লিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ বাপী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
