ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মুক্তিযোদ্ধা বানিউল আদমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin ঢাকা
আপডেট: 25 March 2019, 22:44

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ বানিউল আদম (৮০) আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ শেখ বনিউল আদম ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মার্চ) বেলা ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সোমবার সন্ধ্যা ৬টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতৃৃত্বে মুক্তিযোদ্ধা আদমকে গার্ড অব অনার প্রদান এবং বাদ এশা নিজস্ব বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। শেখ বানিউল আদম বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ১৯৯৭ সালে রাজবাড়ি পুলিশ লাইনে আরআই পদে চাকরিরত অবস্থায় অবসরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *