আশাশুনিতে গণহত্যা দিবসে আলোচনা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০১৯ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন মুক্তিযোদ্ধাবৃন্দ। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় আশাশুনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুন নাহার কচি, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রুহুল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সোচ্চার হতে হবে।

Leave a Reply