ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

admin
March 25, 2019 9:53 pm
Link Copied!

নির্বাচনের লড়াইয়ে জয়ের মুকুট পরা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়্যারম্যান ও ভাইস চেয়ারম্যান পৃথকভাবে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার দুপুরে দ্বিতীয় বারের জন্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু তার রাজনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে প্রেসক্লাবে আসেন। এসময় তাকে অভ্যর্থনা জানান প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমদে বাপীসহ সাংবাদিকবৃন্দ। পরে তিনি প্রেসক্লাব নেতৃবন্দৃকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মিষ্টমুখ করান। সংক্ষিপ্ত আলোচানয় আসাদুজ্জ্জামান বাবু বলেন, আমরা উন্নয়নের পথযাত্রী, আপনারা আমাদের প্রাণ শক্তি। একইভাবে আমরা পারস্পারিক সহযোগিতার মাধ্যমে জনগণের আশা আকাক্সক্ষা পূরণে কাজ করে যেতে চাই। আসাদুজ্জামান বাবুর শুভেচ্ছা জ্ঞাপনের কিছুক্ষণ পর প্রেসক্লাবে আসেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর হুসাইন সুজন। তিনিও ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আনিছুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, জেলা পরিষদ সদস্য সৈয়দ আমিনুর রহমান ও শাহনাজ পারভীন মিলি, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, সাংবাদিক মো. আসাদুজ্জামান, ইব্রাহীম খলিল, শেখ তানজির আহমেদ, আহসানুর রহমান রাজিব, শহিদুল ইসলাম, আমিনুর রশীদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।