ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলিল লেখক মনির সনদ কেন বাতিল করা হয়নি তা জানতে চেয়ে আবেদন

admin ঢাকা
আপডেট: 25 March 2019, 21:51

ডেস্ক রিপোর্ট: শ্রেণি পরিবর্তন পূর্বক জমি রেজিস্ট্রি করে রাজস্ব ফাঁসির অভিযোগে বহিষ্কার হওয়া দলিল লেখক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছে।
১০ মার্চ তথ্য অধিকার বিধিমালা ২০০৯ এর ৮ ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সত্য রঞ্জন মন্ডল সাতক্ষীরা সদর সাব-রেজিস্টারের কাছে এ আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেছেন, সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মনিরুজ্জামান মনি বিগত ২০১৫ সালে দলিল নং ১২৯/১৫, ৯১৩৩/১৫, এবং ৮৬৪২/১৫ এর মাধ্যমে দলিলের শ্রেণি পরিবর্তন করে রেজিস্ট্রি করেছেন। ফলে সরকার ৪ লক্ষ ৭২ হাজার ৯০৭ টাকা ১৬ পয়সার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে, যা গুরুতর অপরাধ। ওই অপরাধের কারণে দলিল লেখক মনির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, দলিল লেখক সনদ বাতিল করা হয়েছে কি না, না হলে কেন করা হয়নি? পূর্বে বা পরে ওই দলিল লেখক এধরনের অপরাধ করেছেন কি না? তার দালিলিক প্রমাণসহ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *