২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফারিহা ইসলাম জিপিএ-৫ পাওয়ার পর এবার সম্মিলিত মেধা তালিকায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। কলারোয়া প্রি ক্যাডেট স্কুল থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে মোট-৫২৭ নম্বর পায় সে। বাবা কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষক রবিউল ইসলাম ও মা নাজমা খাতুনের একমাত্র কন্যার এই সাফল্যে গর্বিত এলাকাবাসীও।
কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহারে ফারিহার গ্রামের বাড়ি। বাবার চাকরির সুবাদে থাকেন কলারোয়া পৌর সদরে। বর্তমানে ক্ষুদে এই শিক্ষার্থী কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করছে। বড় হয়ে ফারিয়া চিকিৎসক হতে চায়। সে সবার নিকট দোয়াপ্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
