ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজার বাগান প্রাথমিক বিদ্যালয়ে গণহত্যা দিবসে আলোচনা

admin
March 25, 2019 8:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন গুলশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি।
সভায় প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের সামনে ২৫ মার্চ কালো রাতে নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, একই সময়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া ও দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা তথা বিজয় অর্জনের নানা ঘটনা তুলে ধরেন।
এ সময় তিনি শিক্ষকদের প্রতি শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক রাশিদা পারভীন, বিলকিস বানু, মৌসুমী চৌধুরী, তহমিনা খাতুন ও হাসনা হেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।