কদমতলা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কদমতলা বাজারের হাসান মার্কেটে ক্রাইম নিউজ ২৪ ডট নেটের আয়োজনে মফস্বল সম্পাদক সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, গরীব দুঃখী অসহায় মানুষকে সেবার লক্ষ্যে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প বেশি বেশি দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি আব্দুল আলিম, জিয়ারুল ইসলাম, ডা. আক্কাস আলী, জারী শিল্পী আক্তার বয়াতী, জাহাঙ্গীর আলম, হারুন উর রশিদ, আব্দুল আলিম, ইউপি সদস্য আমেনা সুলতানা প্রমুখ। ক্যাম্পে ডা. রিফাত আরা রশিদ চিকিৎসা সেবা দেন।

Leave a Reply