ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ঘোষ সনৎ চেয়ারম্যান, মশিয়ার ও পাপড়ী ভাইস চেয়ারম্যান

admin ঢাকা
আপডেট: 25 March 2019, 01:02

তালা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষ সনৎ কুমার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া সরদার মশিয়ার রহমান ভাইস চেয়ারম্যান ও মুরশিদা পারভীন পাপড়ী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাজিয়া আফরীন ঘোষিত সর্বমোট ৯৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষ সনৎ কুমার ৫১ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এম ফজলুল হক আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৭০০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের সরদার মশিয়ার রহমান ৫৩ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের মো. ইখতিয়ার হোসেন ৩২ হাজার ৮৭৭ ভোট, তালা প্রতীকের আব্দুল জব্বার ৯ হাজার ৯৪৮ ভোট, চশমা প্রতীকের মো. আমিনুজ্জামান ২ হাজার ৯১৪ ভোট পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের মুরশিদা পারভীন পাপড়ী ৫১ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীকের জেবুন্নেছা খানম ১০ হাজার ৭৩৪ ভোট, হাঁস প্রতীককের শাকিলা ইসলাম জুই ৩৩ হাজার ২৮৫ ভোট পেয়েছেন ও ফুটবল প্রতীকের মোস্তারী সুলতানা পেয়েছেন ১ হাজার ২৫৩ ভোট।
তালা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৪৪৫জন। ভোট পড়েছে ১ লক্ষ ১ হাজার ৬২০ টি। বাতিল হয়েছে ১ হাজার ৬৪৪ টি। ভোট কাস্ট হয়েছে ৪৪ দশমিক ৭৯ ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *