ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

admin ঢাকা
আপডেট: 25 March 2019, 00:32

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের হায়দার মোড়ল পক্ষের সাথে একই এলাকার নূর আলী মোড়লদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার বিকালে প্রতিপক্ষ নূর আলী গং হায়দার মোড়লের বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবাদ করায় তারা হায়দারের পরিবারকে মারপিট করে। এতে হায়দার মোড়ল, তার মা আমেনা বেগম ও স্ত্রী ডলি বেগম আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় হায়দারের স্ত্রী ডলি বেগম প্রতিপক্ষ মহাজন মোড়লের ছেলে নূর আলী মোড়ল, বিল¬াল মোড়ল, লিয়াকত মোড়ল, নূর আলী মোড়লের ছেলে আল-আমিন ও রুবেল মোড়লকে বিবাদী করে থানায় অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *