ঢাকাSunday , 24 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় চেয়ারম্যান গনি, ভাইস চেয়ারম্যান সবুজ ও স্পর্শ

admin
March 24, 2019 11:12 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল গণি চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ ভাইস চেয়ারম্যান ও নাট্য পরিচালক জিএম সৈকতের স্ত্রী জিএম স্পর্শ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইকবাল হোসেন ঘোষিত উপজেলার সর্বমোট ৪০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল গণি নৌকা প্রতীকে ২৪ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম খোকন (ঘোড়া) ৩ হাজার ৫৫৫ ভোট, স.ম গোলাম মোস্তফা (আনারস) ১৬ হাজার ২৯৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি ওজিহার রহমান (আম) এক হাজার ৮১ ভোট ও সাবেক উপজেলা চেয়াম্যানের পছেলে সাঈদ মাহফুজুর রহমান (মোটরসাইকেল) ২ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ তালা প্রতীকে ২১ হাজার ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া এই পদে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিন্নুর (উড়োজাহাজ) ১৩ হাজার ৪১৮ ভোট, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি (টিউওয়েল) ৯ হাজার ৩৪১ ভোট, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল (চশমা) ৪ হাজার ৩৩৪ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির রিয়াজুল ইসলাম (আম) ২৩৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিএম স্পর্শ কলস প্রতীকে ১৭ হাজার ৬৫৮ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আফরোজা পারভীন (ফুটবল) ৬ হাজার ১০৮ ভোট, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান (পদ্মা ফুল) ১৫ হাজার ৫০৯ ভোট, সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রিয়াংকা রানী (প্রজাপতি) ৮ হাজার ৪২৪ ভোট পেয়েছেন।
দেবহাটায় মোট ভোটার ৯৭ হাজার ৮৩৬টি। ভোট পড়েছে ৪৯ হাজার ৬৭৪টি। বাতিল হয়েছে এক হাজার ৫৯২টি। ভোট কাস্ট হয়েছে ৫০ দশমিক ৭৭ ভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।