ঢাকাSunday , 24 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরে চেয়ারম্যান বাবু, ভাইস চেয়ারম্যান সুজন ও কোহিনুর

admin ঢাকা
আপডেট: 24 March 2019, 22:49

ফাহাদ হাসান: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম বিজয়ী হয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ চৌধুরী ঘোষিত ফলাফল অনুযায়ী সর্বমোট ১৩৭টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবু ৬২ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের এসএম শওকত হোসেন পেয়েছেন ৩৪ হাজার ৩৫৮ ভোট। এছাড়া অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীকের গোলাম মোরশেদ পেয়েছেন ২৭ হাজার ৫১৭ ভোট পেয়েছেন ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন ৪৫ হাজার ৬১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান (তালা) ৩৪ হাজার ৩৬৫ ভোট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী (মাইক) ১৫ হাজার ৩৭২ ভোট, সাবেক ছাত্রনেত্রা রাশিদুজ্জামান রাশি (চশমা) ১১ হাজার ৬৯৬ ভোট, অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ (টিয়া পাখি) ১০ হাজার ৩৫ ভোট ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন (উড়োজাহাজ) ৭ হাজার ৩২ ভোট পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম (প্রজাপতি) ৬০ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী সোনিয়া পারভিন শাপলা (ফুটবল) ২৯ হাজার ৯৭৮ ভোট এবং তহমিনা ইসলাম পেয়েছেন (কলস) ৩১ হাজার ৪০৮ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলায় মোট ভোট ৩ লাখ ৫৬ হাজার ৩২৫টি। ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ৪৬৪টি। বাতিল হয়েছে ৩ হাজার ৮১৬টি। ভোট কাস্ট হয়েছে ৩৬ ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *