ঢাকাSunday , 24 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বালিথায় বসত ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ

admin
March 24, 2019 9:44 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বালিথা গ্রামের নবাব আলি ও তার ভাই বেলায়েত আলির বাড়িঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে একটি বসতঘর, একটি গোয়াল ঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় একটি ছাগল।
নবাব আলি জানান, তার প্রতিবেশি খালেক, মনতাজ আলি, আবদুস সবুর, হারুন ও সাজ্জাদ আলির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সালিশ বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি। তিনি জানান, এরই জেরে রোববার সকাল ১০টার দিকে তারা তাদের বাড়ি ঘরে আগুন দেয়। এ সময় বাড়ির লোকজন ভোট দিতে যান। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার ব্রিগেডের সদস্যরা যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তারা সাতক্ষীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।