দুর্যোগের পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি বিষয়ে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ১৪ জন যুব রেড ক্রিসেন্ট সদস্য অংশ নেন।
কর্মশালায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি বিষয়ে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের আগাম প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প সমন্বয়কারী ও প্রশিক্ষক মো. শাহ্জান সাজু ও যুব প্রতিনিধি মুসা কাজীম আশিক প্রমুখ।

Leave a Reply