ঢাকাSaturday , 23 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় হাইটেক পার্ক নির্মাণ শুরু হবে চলতি বছর

admin ঢাকা
আপডেট: 23 March 2019, 22:33

খুলনা প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম চলতি বছরে খুলনায় হাইটেক পার্ক নির্মাণ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে শিক্ষিত তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গৃহীত ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি এন এম জিয়াউল আলম বলেন, খুলনা জেলা তথ্যপ্রযুক্তি খাতের জন্য সম্ভাবনাময় জায়গা। এই অঞ্চলের শিক্ষিত তরুণ-তরুণীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার যে স্বপ্ন, তাকে বাস্তবে রূপ দিতে আধুনিক সকল সুযোগসুবিধা সমৃদ্ধ করে হাইটেক পার্ক নির্মাণ করা হবে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণের বিকল্প নেই। তবে প্রশিক্ষণ গ্রহণ করলেই চলবে না, সেই প্রশিক্ষণ চর্চা করতে হবে। তিনি প্রশিক্ষণ প্রাপ্তদের ডাটাবেজ তৈরি করে তাদের নিয়মিত মিনিটরিং করার জন্য খুলনা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীদের পক্ষ থেকে প্রশিক্ষণের সময় বৃদ্ধি এবং লজিস্টিক সাপোর্টের জন্য ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি করা হয়।
খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন, বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, মুক্তিযোদ্ধা আলমগীর কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ।
খুলনা জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে বাস্তবায়িতব্য এই প্রকল্পে ফ্রি ল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, সেলাইসহ কয়েকটি ট্রেডে দুই সপ্তাহের ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। এ পর্যন্ত ৩৬৫ জন শিক্ষিত তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *