যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ক্রেতা সেজে মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। অভিনব কায়দায় লুঙ্গির মধ্যে লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় ১০বোতল ফেনসিডিলসহ মাসুম মন্ডল (২০) নামের ওই যুবককে আটক করা হয়।
শনিবার (২৩ মার্চ) দুপুরে স্বরুপদাহ ইউনিয়নের নওদাপাড়া দানবাক্স এলাকা থেকে তাকে আটক করেন এসআই বিকাশ চন্দ্র। আটক মাসুম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের রিজাউল ইসলামের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, শনিবার দুপুরে উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র ফেনসিডিল ক্রেতা সেজে মাসুমের কাছে ফোন করেন। মাসুম তার শরীরে অভিনব কৌশলে ১০ বোতল ফেনসিডিল নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছালে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
