ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের দ্য পোল স্টার পৌর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (২৩ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে দ্য পোল স্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দ্য পোল স্টার পৌর হাইস্কুলটির লেখা-পড়ার মান অনেক ভাল এবং শিক্ষার্থীও অনেক বেশি। খুব দ্রুত স্কুলটির জন্য নতুন ভবনের ব্যবস্থা করবো। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাস, পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ।
এসময় দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক রবিউল ইসলাম।
