ঢাকাSaturday , 23 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ওয়ালটনের এসি কিনে এক বছরের বিদ্যুৎ বিল পাওয়া গ্রাহকদের প্রাইজমানি প্রদান

admin
March 23, 2019 9:14 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শহরের খুলনা রোড মোড়স্থ ওয়ালটন প্লাজা থেকে এসি কিনে এক বছরের জন্য বিদ্যুৎ বিল ফ্রি পাওয়া দুইজন গ্রাহককে প্রাইজমানি প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার সকালে (২৩ মার্চ) ওয়ালটন প্লাজায় তাদেরকে এই প্রাইজমানি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো.ইলিয়াস হোসেন, খুলনা রোড মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.শফিকুল ইসলাম, ওয়ালটন প্লাজা সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. সুমন মিয়া, ওয়ালটন সার্ভিস পয়েন্টের ম্যানেজার মো.নাহিদ মনোয়ার, শাহীন গোলদার, শফিকুল ইসলাম, ফয়জুল হক বাবু, স্থানীয় ডিলার আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।
ওয়ালটন প্লাজা জানায়, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা মাতিনুল হক সিদ্দিকের ছেলে মো.মাইনুল হক সিদ্দিক ১৭ মার্চ ওয়ালটন প্লাজা থেকে একটি WSI-24k (smart) Gross 2.00 Ton  এসি কিস্তিতে ক্রয় করে ডিজিটাল ক্যাম্পেইনের সিজেন-৪ এর মাধ্যমে এক বছরের বিদ্যুৎ বিল বাবদ ২১ হাজার ৬ শত টাকা বিজয়ী হন।
অপরদিকে, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের জামাত আলীর ছেলে মো. শফিকুল ইসলামও একইভাবে এক বছরের বিদ্যুত বিল বাবদ ১৮ হাজার টাকা বিজয়ী হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।