ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে সমাজসেবক আয়ুব আলী মোড়লের দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 22 March 2019, 22:24

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের সমাজসেবক পূর্বগোবিন্দপুর গ্রামের
আয়ুব আলী মোড়লকে (৪৫) জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মৃত জিয়াদ আলী মোড়লের মে ছেলে।
আয়ুব আলী মোড়ল বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরের দিকে গোপালগঞ্জে ইটভাটায় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি ইটভাটার সর্দার ছিলেন। শুক্রবার জুম্মা নামাজের পর স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে ইমামতি করেন হাফেজ সাইফুল্লাহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *