ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নোড়ার চকে ভূমিহীনদের প্রতিবাদ সমাবেশ

admin ঢাকা
আপডেট: 22 March 2019, 22:20

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নোড়ারচক-চারকুনিতে ভূমিহীন সংগ্রাম কমিটির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকাল ৪টায় নোড়ারচক ভূমিহীন মাঠে নেতাকর্মীদের নামে অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় ভূমিহীন কমিটির আহবায়ক ইয়াদ আলী মোড়ল, যুগ্ম আহবায়ক আব্দুল গফফার, আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নওয়াব আলী, আব্দুল্যাহ আল মাসুদ, ইসমাইল হোসেন, সাইফুল ইসলামসহ অনেক ভূমিহীন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ভূমিহীনদের ন্যায্য অধিকার সরকারি খাস জমির বন্দোবস্তের জন্য আমরা কাজ করে চলেছি। সম্প্রতি নোড়ারচক-চারকুনির সরকারি খাস জমিতে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত চেয়ে ভূমি মন্ত্রণালয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সুপারিশকৃত আবেদন করা হয়। ভূমি মন্ত্রণালয় থেকে আবেদনের প্রেক্ষিতে বন্দোবস্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পর্যায়ক্রমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেবহাটা সহকারি ভূমি কমিশনারকে দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে সেই নির্দেশনা মোতাবেক ভূমিহীনদের বন্দোবস্তের কার্যক্রম চলমান থাকলেও একটি স্বার্থান্বেসী মহল ভূমিদস্যুদের দ্বারা প্রভাবিত হয়ে যাবতীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে অবহেলিত ভূমিহীন জনপদের নেতাদের নামে বিভিন্নভাবে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *