ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তুফান কোম্পানি মোড়-রাঁধানগর সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন

admin
March 22, 2019 10:17 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের তুফান কোম্পানি মোড় রাঁধানগর সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী ঢেলে এই কাজ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার এসও সাগর দেবনাথ, পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, ঠিকাদার প্রতিষ্ঠান এ.এ এন্টারপ্রাইজের প্রতিনিধি তুষার রায় চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ২২ লক্ষ টাকা ব্যয়ে সংগীতা সিনেমা হলের সামনের মেইন সড়ক থেকে তুফান কোম্পানি মোড় রাঁধানগর সড়কে ৫০০ মিটার পিচের রাস্তা নির্মাণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।