ডেস্ক রিপোর্ট: মহান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষ্যে জেলার দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে এ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমির সহযোগিতায় শিশু একাডেমির হলরুমে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মোশতাক আহমেদ শুভ্র, শেখ ফারুকুজ্জামান ডেভিড। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিত্র শিল্পী আব্দুল জলিল, মো. আব্দুস সবুর, দীপক কুমার মৃধা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম। উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২৬ মার্চ পুরস্কার বিতরণ করা হবে।
