বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ ৯নং ওয়ার্ড শাখার কমিটি গঠন
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ পৌর ৯নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে মধুমোল্লার ডাঙ্গী এলাকায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের জেলা সভাপতি জয়নাল আবেদীন জসি। বিশেষ অতিথি ছিলেন, এপিপি অ্যাড. তামিম আহমেদ সোহাগ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে অ্যাড. ইয়ারুল হককে সভাপতি, কাজী ইমদাদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ ৯নং ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply