স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পলাশপোল চারুবিন্যাস চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩টি গ্রুপে মোট ১০০ জন প্রতিযোগী অংশ নেয়। এতে বিচারকের দায়িত্বে ছিলেন, বিশিষ্ট চিত্রশিল্পী এম এ জলিল ও দিপক কুমার মৃধা। চারুবিন্যাস চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শরিফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, আর্ট স্কুলের প্রশিক্ষক ফারহানা ইয়াসমিন, সঞ্চিতা চক্রবর্তী, মুক্তিরাণী, রিতু রায়, নাজমা পারভীন প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, শাহিনুজ্জামান। পরে ৩টি গ্রুপে বিজয়ী মোট ২০ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply