প্রকাশ্যে এলো মোস্তাফিজের জীবন সঙ্গীর ছবি
মীর খায়রুল আলম, দেবহাটা: অবশেষে প্রকাশ্যে এলো দ্য ফিজ খ্যাত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জীবন সঙ্গীর ছবি। অনেকটা আলো-আধারের মতোই লুকিয়ে প্রকাশ্যে এলেন তিনি।
তারই এক আত্মীয়ের মোবাইলে তোলা ছবি থেকেই তুলে নিতে হলো বধূবেশে বসে সেজে থাকা সামিয়া ইয়াছমিন শিমুর ছবি।
ছবি তুলতে দিলেও মূল ছবিটি দিতে নারাজ তিনি।
‘দ্য ফিজ’র জীবন সঙ্গী সামিয়া ইয়াছমিন শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। তিনি মোস্তাফিজের মামাতো বোন। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

Leave a Reply