ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিয়ের পিড়িতে বসলেন কাটার মাস্টার মোস্তাফিজ

admin
March 22, 2019 3:42 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: বিয়ের পিড়িতে বসলেন কাটার মাস্টার খ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নিজ জেলা সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে আপন মেঝ মামা সাবেক ইউপি সদস্য মো. রওনাকুল ইসলাম বাবুর বাড়িতে খুবই স্বপ্ল পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় তার।

‘দ্য ফিজ’ খ্যাত এই ক্রিকেটার বধূ সাজে যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তিনি তার মামাতো বোন, সামিয়া ইয়াছমিন শিমু।

শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত।

এর আগে দুপুরে জুম্মার নামাযের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা-মা-ভাই-বোনদের নিয়ে সোনালী শেরওয়ানি পরে বর বেশে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোস্তাফিজ। দু-তিনটি মোটরসাইকেলে ছিল আরও কয়েকজন। সবমিলিয়ে ১৪-১৫ বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন মোস্তাফিজ।

এদিকে, এই তারকা ক্রিকেটারের বিয়েকে ঘিরে মিডিয়া কর্মীদের সরব উপস্থিতি থাকলেও গোপনীয়তা রক্ষা করেই বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন মোস্তাফিজ। এজন্য কনের বাড়ি পৌঁছুনোর পর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সংবাদ কর্মীদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।