ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

admin
March 22, 2019 12:12 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালায় পোল্ট্রি খামারের শিয়াল ধরা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আরাফাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নেহালপুরে এ ঘটনা ঘটে।
আরাফাত হোসেন ওই গ্রামের খায়রুল শেখের ছেলে ও নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, নেহালপুর গ্রামের মেহেদী হাসান বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করেছেন। তিনি তার খামারের চারদিকে শিয়াল মারার বিদ্যুতায়িত ফাঁদ পেতে রেখেছেন। শুক্রবার সকালে বল নিয়ে খেলা করছিল আরাফাত। এ সময় তার বলটি ছিটকে পোল্ট্রি খামারের দিকে যায়। বলটি আনতে গিয়ে শিয়াল ধরার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পোল্ট্রি খামারটি ঘিরে খামার মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।