ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কর্মী আটক, দেবহাটা থানা ঘেরাও করেছে আ’লীগ নেতা-কর্মীরা

admin
March 22, 2019 9:27 am
Link Copied!

মীর খায়রুল আলম: দেবহাটা থানা ঘেরাও করেছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স ম গোলাম মোস্তফার সাতজন কর্মী-সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে তারা থানাও ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করছে।

থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান আবু বকরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ কোন কারণ ছাড়াই পারুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি রায়হান, মনিরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহম্মেদসহ ৭ জনকে আটক করেছে।

তিনি বলেন, পুলিশ অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই ভোটের মাত্র দুদিন আগে নেতা-কর্মীদের আটক করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করেছে। তাদের না ছাড়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে।

এ ব্যাপারে কথা বলার জন্য দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহার সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।