সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: শাহ আলম সভাপতি, তোজাম সম্পাদক নির্বাচিত
ডেস্ক রিপোর্ট: উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বারের সাবেক সভাপতি ও এক সময়কার ওয়ার্কার্স পার্টির নেতা এম শাহ আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শেখ আব্দুস সাত্তার (১) পেয়েছেন ২১০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা তোজাম্মেল হোসেন তোজাম। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ পেয়েছেন ২২৪ ভোট।
সহ-সভাপতি পদে ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এক সময়ের জামায়াত নেতা ও বারের সাবেক সহ-সভাপতি এ টি এম বাসারাতুল্লাহ আওরঙ্গী পেয়েছেন ১৪৫ ভোট এবং অপর প্রার্থী আওয়ামী লীগ নেতা ও এপিপি রুহুল আমিন পেয়েছেন ৯১ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থক এ বি এম আনিসুজ্জামান (আনিস)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থক মোঃ আশরাফুজ্জামান (বাবু) পেয়েছেন ১৫৭ ভোট এবং অপর প্রার্থী আ’লীগ সমর্থক ও এপিপি শেখ মুস্তাফিজুর রহমান (শাহনেওয়াজ) পেয়েছেন ১৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক ও সাবেক কোষাধ্যক্ষ মোস্তফা জামান পেয়েছেন ২২৭ ভোট।
সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থক ইউনুস আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ ক ম শামসুদ্দোহা খোকন ১৪৯ ও বিএনপি সমর্থক আব্দুল জলিল ১৪৪ ভোট পেয়েছেন।
সহ-সম্পাদক (ক্রীড়া) পদে ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকবর আলী। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক মো সালাউদ্দীন (২) পেয়েছেন ১৫০ ভোট।
সহ-সম্পাদিকা (মহিলা) পদে অন্য কোন প্রর্থী মনোনয়ন পত্র জমা না দেয়ায় ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাকী ইয়াছমিন।
এছাড়া সদস্যের ৩টি পদে ৩১৫ ভোট পেয়ে ১ম হয়েছেন বিএনপি সমর্থক মোঃ শিহাব মাসউদ (সাচ্চু), এপিপি সাহেদুজ্জামান (সাহেদ) ৩০০ ভোট পেয়ে ২য় হয়েছেন এবং ২৯৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন আ’লীগ সমর্থক রফিকুল ইসলাম (রফিক)। এছাড়া অপর প্রার্থী সাইদুজ্জামান (জিকো) পেয়েছেন ২৬৪ ভোট।
এবারের নির্বাচন কমিশনার হিসাবে যারা দায়িত্ব পালন করছেন, তাঁরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল জলিল (১) এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন- আক্তারুজ্জামান, আনিছুর কাদির ময়না, তারক কুমার মিত্র ও শাকিলা খানম।

Leave a Reply