ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শ্যামনগরে বিশেষ সভা

admin ঢাকা
আপডেট: 21 March 2019, 23:17

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ। প্রধান অতিথি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, এখানে সকল ধরণের আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে। আমি জানি এখানে মানুষ শান্তি প্রিয় মানুষ। ২৪ মার্চ স্বাধীনতার মাসে আরেকটি বিজয় আসবে। গত সংসদ নির্বাচনের মত এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। নির্বাচন পূর্ব এবং পরবর্তী সকল ধরনের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, ভাইস চেয়ারম্যান এস এম মহসিন উল মূলক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, মাধ্যমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আতাউল হক দোলন, জি এম ওসমান গণি, এড. আজিবর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন, আব্দুস সাত্তার, শেখ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পাপিয়া হক, খালেদা আইয়ুব ডলি, অফিসার ইনচার্জ হাবিল হোসেন, ওসি (তদন্ত) আনিসুর রহমান মল্লিক, ইউপি চেয়ারম্যান শোকর আলী, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, জোবেদা সোহরাব মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক সেলিনা কাজল, প্রধান শিক্ষক পরিমল কর্মকর, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, সাংবাদিক রণজিত বর্মণ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সাংবাদিক মেহেদী হাসান মারুফ, নকশী কাঁথা পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *