ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খড়মী উদয় সংঘের কমিটি গঠন: সভাপতি রাজু, সম্পাদক তরুণ

admin ঢাকা
আপডেট: 21 March 2019, 22:52

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের খড়মী উদয় সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সাধন জোতদার।
সহ-সভাপতি মুনছুর সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আ. আজিজ, সদস্য আশরাফ হোসেন, শেখ শারাফাত আলী, তুষার কান্তি সরকার, আব্দুল গফুর প্রমুখ।
সভা শেষে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে রাজবুল হাসান রাজুকে সভাপতি ও তরুণ সরকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন ও মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক মোমিন আলী সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাংগাঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, ক্রীড়া সম্পাদক বিপ্লব জোতদার, সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, প্রচার সম্পাদক আল শাহারিয়া, সমাজসেবা সম্পাদক প্রসেনজিত জোতদার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ সম্পাদক আব্দুল আলিম, সহ-পরিবেশ সম্পাদক নূর ইসমাম, সাংষ্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংষ্কৃতিক সম্পাদক সোহাগ হোসেন, শিক্ষা সম্পাদক সাইদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাফিজা খাতুন, সহ সম্পাদিকা মল্লিকা জোতদার ও দপ্তর সম্পাদক মোশারফ হোসেন।
প্রসঙ্গত, খড়মী উদয় সংঘ ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সংষ্কৃতি, ক্রীড়া, পরিবেশসহ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *