জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার সরসকাটি বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আহম্মদ স্বপনের নৌকা, আরাফাত হোসেনের মাইক এবং সেলিনা আনোয়ার ময়নার কলস প্রতীকের পক্ষে ভোট চেয়ে পথসভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫টায় সরসকাটি বাজারে পথসভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, আরাফাত হোসেন এবং সেলিনা আনোয়ার ময়না, চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু, মাস্টার মোতালেব খা, ফিরোজ আহম্মদ, সাংবাদিক মোশারাফ হোসেন, বিশাখা সাহা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
