ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের তেঁতুলিয়ায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে এপি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 21 March 2019, 22:24

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেঁতুলিয়া বি.টি.জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ৮ দলীয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী বিটিজিআর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে এপি ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান সংগ্রহ করে। ৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাফরপুর ক্রিকেট টিম ৬৬ রান করতে সক্ষম হয়। টুর্নামেন্ট সেরা ও ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন এপি ক্রিকেট একাদশের খেলোয়াড় ইব্রাহিম। অসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন মেহেদী হাসান ও মিজু আহম্মেদ। ধারাভাষ্যকার ছিলেন পবিত্র স্বর্ণকার, অমিত কর্মকার ও হাসিব শান্ত।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ ট্রফি তুলে দেন তেঁতুলিয়া ক্রিকেট একাডেমির সাবেক অধিনায়ক মিজানুর রহমান, মেহেদী হাসান, মাসুদ রানা, হাসিব শান্ত, রনি ও অপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *