শহরে প্রতিবন্ধীকে মারপিটের অভিযোগ
ডেস্ক রিপোর্ট: শহরে প্রতিবন্ধী এক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরার বদ্দীপুর কলোনি এলাকায় জনৈক ওসমানের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রতিবন্ধী সাইদ সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছে।
সূত্র জানায়, বদ্দীপুর কলোনী এলাকার মনির উদ্দীনের প্রতিবন্ধী ছেলে সাইদ হোসেন জনৈক ওসমানের দোকানের সামনে আসলে একই এলাকার জিয়াদ আলী বেড়ের বখাটে ছেলে সুমন ইচ্ছাকৃত সাইদের মুখে সিগারেটের ধোয়া দেয়। সাইদ ধোয়া দিতে নিষেধ করায় সুমন সাইদের মুখ চেপে ধরে সাইদের নাকে ও মুখের মধ্যে বেশি করে ধোয়া দেয়। এতে বাধা দিলে সুমন প্রথমে ব্লেড দিয়ে মুখের বিভিন্ন জায়গায় চিরে দেয় এবং পরে জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মেরে ফোলা জখম করে।
এ ঘটনা সাইদের মা জানতে পেরে তৎক্ষণিক ঘটনা স্থলে এসে প্রতিবাদ করলে সুমনের ছোট ভাই শাওন ও তার মা ভানু একত্রে মিলে পুনরায় প্রতিবন্ধী সাইদকে মারপিট করে মারাত্মক আহত করে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
এলাকাবাসী পুলিশ সুপারের কাছে এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply