গাবুরা প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এমসিএইচএন কম্পোনেট, নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি সচিব রিয়াজুল ইসলাম, জিজিএ অর্গানাইজার শফিকুল ইসলাম, সুজতা আবু বক্কর প্রমুখ।
সম্প্রসারিত টিকা দান কেন্দ্র এলাকা ২ জন করে মায়ের অংশগ্রহণে ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক ছিলেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মানিক নূর। প্রশিক্ষণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য, গর্ভবতী ও প্রসূতি মায়ের সেবা ও যতœ, গর্ভকালীন বিভিন্ন বিপদ চিহ্ন, ১০০০ দিনের মডেল, জন্মের পর থেকে শাল দুধ খাওয়ানো ও এর উপকারিতা, নিরাপদ ডেলিভারিতে যে সকল সমস্যা হয় সেগুলো চিহ্নিত করে সমাধান করা ইত্যাদি।
