ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জের দুর্ধর্ষ খোঁড়া আইয়ুব চোরাই মালামালসহ গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 21 March 2019, 21:47

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে চোরাই মালামালসহ একাধিক মাদক মামলার আসামি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী ওরফে খোড়া আইয়ুবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) রাতে আইয়ুব আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, গত সোমবার দিনগত রাত ২টার দিকে ফুলতলা বাজারের তিন দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। তদন্ত অনুযায়ী তার বাড়ি থেকে চোরাই মালামালসহ যুবলীগ নেতা আইয়ুব আলীকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, আইয়ুবসহ আরও অনেকে দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আসা পর্যটকদের কাছ থেকে বিভিন্ন ইস্যু করে চাঁদা আদায় করারও অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে বেলাল হোসেন নামে এক সাংবাদিককে মারধর করে পরে ক্ষমা চেয়ে রেহাই পায় সে। মুন্সিগঞ্জ বাজারের প্রতিটি দোকানদারের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে বলেও অভিযোগ তার বিরুদ্ধে। ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না মানুষ। সে গ্রেফতার হওয়ায় মুন্সিগঞ্জ এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (হাবিল) হোসেন জানান, চুরি যাওয়া মালামালসহ তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *