বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আনিসুর রহিম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শরিফুল্লাহ কায়সার সুমন, ইয়ারব হোসেন, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল ইসলাম, আবুল কাসেম, আবদুল জলিল, ড. দিলীপ কুমার দেব, শেখ মাসুদ হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আমিরুজ্জামান বাবু, এম জিললুর রহমান প্রমুখ। সভায় চাঁদাবাজির রিপোর্ট করায় সাতক্ষীরা প্রেসক্লাব এবং স্থানীয় দুটি পত্রিকায় হামলা ও ভাঙচুর করে গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে থানায় জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
