ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টে গদাইপুর চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 21 March 2019, 21:02

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সন্ধ্যাকালীন ১৬ দলীয় শহিদ গাজী শামছুর রহমান শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টে গদাইপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে গদাইপুর ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে ৭৩ রান করে। জবাবে তালার মাজিয়াড়া ক্রিকেট একাদশ ১০ ওভারে ৭২ রান করে অলআউট হয়ে যায়। এতে ১ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় গদাইপুর ক্রিকেট একাদশ।
খেলা শেষে এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য ও পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ হেমায়েতউল্লাহ, ক্রিকেট বোর্ডের খুলনা বিভাগীয় কোচ শেখ মনোয়ার আলী মনু। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা খোরশেদুজ্জামান নায়েব, ব্যাংকার প্রজিত কুমার রায়, সাংবাদিক আলাউদ্দীন রাজা প্রমুখ। বিশেষ অতিথি শেখ হেমায়েত উল্লাহ ম্যান অব দ্যা সিরিজ কেমেল ও আল-আমিনকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *