ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার মালামাল জব্দ

admin
March 21, 2019 8:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাঁচটি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭ লাখ ৪০ হাজার ৪০০ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার ভোরে তলুইগাছা, মাদরা, বৈকারী, হিজলদি ও কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ফেনসিডিল, গাঁজা, শাড়ি, বাই সাইকেল, চা পাতা, জিরা এবং পাটের বীজ।
বিজিবি এ সময় এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। আটক চোরকারবারীর নাম মনিরুল ইসলাম (২৮)। সে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা, মাদরা, বৈকারী, হিজলদি ও কাকডাঙ্গা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরিউক্ত মালামাল জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৭ লাখ ৪০ হাজার ৪০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।