ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, অন্যথায় পৌরসভা ঘেরাও’র হুশিয়ারি

admin
March 21, 2019 8:45 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানির বর্ধিত মূল্য প্রত্যাহার ও পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ এই মানববন্ধনের আয়োজন করে।
নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, অধ্যক্ষ (অব.) আশেক ই এলাহী, জাসদ নেতা শেখ ওবায়েদুস সুলতান বাবলু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, লায়লা পারভীন সেঁজুতি, মাধব দত্ত, প্রকৌশলী মশিউর রহমান পলাশ, জাহিদা আক্তার মৌ, সায়েম ফেরদৌস মিতুল, প্রণয় সরকার, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, স্বপন কুমার শীল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা যে পানি সরবরাহ করছে, তা খাওয়ার অযোগ্য। যে পানি তারা সরবরাহ করে, তা পৌরসভার মেয়র কাউন্সিলররা নিজেরাই পান করেন না। তারা নিজেরা জারিকেনের পানি ক্রয় করে খান। অথচ নাগরিকদের খাওয়ার জন্য ময়লাযুক্ত খাওয়ার অনুপযোগী পানি সরবরাহ করছেন। এছাড়া অধিকাংশ সময়ই পানি থাকেই না।
বক্তারা বলেন, সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা পানির বিল দ্বিগুণ করেছে। মনে রাখবেন পৌরসভা জনগণের প্রতিষ্ঠান। আপনারা জনগণের সেবক। সুতরাং জনগণের বিরুদ্ধে অবস্থান করলে টিকতে পারবেন না। একদিকে, সকলকে প্রতিমাসে সাপ্লাই পানির বিল দিতে ৪-৫শ টাকা, অন্যদিকে খাওয়ার জন্য প্রতিটি পরিবারের জারের পানি ক্রয় করতে প্রায় ৬-৭শ ব্যয় হচ্ছে।
বক্তারা আগামী ২৮ মার্চের মধ্যে পানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে বিল পরিশোধ না করার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানান।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা। এখানে মাছ-মাছি নিধনের জন্য বরাদ্দ থাকলেও গত কয়েক বছরে একবারও মশা-মাছি নিধনের জন্য ফগার মেশিন ব্যবহার করা হয়নি। অথচ জেলার প্রত্যন্ত এলাকা শ্যামনগরে মশা নিধনের জন্য প্রায়ই ফগার মেশিন ব্যবহার করা হয়।
বক্তারা অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে সাতক্ষীরা পৌরসভা ঘেরাওসহ সাতক্ষীরার জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।